ভয়াবহ চিকিৎসক সংকটে বরিশালের ৯টি স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা
জরাজীর্ণ ভবন আর তীব্র জনবল সংকটে বরিশালে উপজেলাপর্যায়ের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। প্রায় নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি। আর অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে। এদিকে প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবার চাপ পড়ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও সংকট মোকাবিলার আশ্বাস স্বাস্থ্য বিভাগের।
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০:৮